আরো ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরো ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাকরণে নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন মন্ত্রী রতন লাল নাথ। ২৪০ টি অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যে পশ্চিম জেলায় ৩১ টি, গোমতি জেলায় ৩৭ টি, সিপাহিজলা জেলায় ২৫ টি, দক্ষিণ জেলায় ৩১ টি, খোয়াই জেলায় ৩১ টি, ধলাই জেলায় ২৭ টি, ঊনকোটি জেলায় ২২ টি এবং উত্তর ত্রিপুরা জেলয় ১৪ টি। যেখানে ব্রু সেটেলমেন্ট রয়েছে সেখানেও ২২ টি অঙ্গনওয়াড়ি সেন্টার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে। সমাজ শিক্ষা এবং সমাজকল্যাণ দপ্তরে মাধ্যমে এই প্রস্তাবটি এসেছে। এর জন্য দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টার স্থাপনের কাজ শুরু হবে বলে জানান তিনি। ২০১৮ সালে পুনবুনিয়া নামে একটি প্রকল্পের পদক্ষেপ নিয়েছিল উপজাতি কল্যাণ দপ্তর। ঘরে ঘরে রোজগারের জন্য গত মন্ত্রীসভায় এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...