হামলায় কার্যকর্তারা জড়িত নয়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বিশ্রামগঞ্জে কংগ্রেস দলের নেতৃত্বের গাড়ির উপর হামলার ঘটনার সাথে বিজেপি দলের কোন কার্যকরতা জড়িত নয়। বিজেপিকে জড়িয়ে যে কুৎসা ও মিথ্যা অপবাদ, তার তীব্র প্রতিবাদ করে প্রদেশ বিজেপি। এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি দেখছেন। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপির মুখপাত্র। বৃহস্পতিবারের এই সাংবাদিক সম্মেলনে দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরে জানান, এই ঘটনার সাথে বিজেপি দলের কোন কার্যকরতা জড়িত নয়। পার্টিকে জড়িয়ে যে কুৎসা তার তীব্র প্রতিবাদ জানায় দল। এই ঘটনার পেছনে অন্য কোন রহস্য রয়েছে। সামনেই রয়েছে প্রদেশ কংগ্রেসের সভাপতি পরিবর্তনের প্রক্রিয়া। তাই অভ্যন্তরীণ বিষয় থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিন প্রদেশ মুখপাত্র শ্রী ভট্টাচার্য কংগ্রেস দলের নেতৃত্বের গাড়ি ভাঙচুরের ঘটনায় বিরোধী সিপিআইএম দলের প্রেস রিলিজ ইস্যু নিয়েও তাদের তীব্র সমালোচনা করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...