শিক্ষামন্ত্রী আচমকা ভিজিট

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আচমকা বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী পরিদর্শন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বৃহস্পতিবার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর কমিটির বাৎসরিক মিটিং এ যোগদান করার জন্যই তিনি এই লাইব্রেরীতে এসেছিলেন। মিটিং এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান। এই স্টেট লাইব্রেরীর কমিটিতে রাজ্যের গুণীজনেরা রয়েছেন। বহিঃরাজ্যের ডিজিএম এই মিটিং এ যোগ দিতে এসেছেন। কারণ এই মিটিং এর মাধ্যমে লাইব্রেরীর আগামীর বাজেট তৈরি হবে। লাইব্রেরীর ডেভেলপমেন্ট এর জন্য মিটিং এ সার্বিকভাবে আলোচনা করা হবে। রতন বাবু বলেন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হলো মানবসম্পদ তৈরি করা। অর্থাৎ মানুষকে তৈরি করা। মানুষ যদি তৈরি হয়, তার সমস্যা সে নিজেই সমাধান করে নেবে। সেই মানুষ তৈরীর জন্যই লাইব্রেরী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রতন বাবু বলেন রাজ্যের কম্পিটিটিভ পরীক্ষায় যারা বেশিরভাগ সফল হচ্ছেন তাদের অধিকাংশই বীরচন্দ্র স্টেট লাইব্রেরীতে স্টাডি করে সফলতা পেয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...