প্লাস্টিক ক্যারি ব্যাগ বন্ধ করার তৎপরতা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। মূলত পরিবেশকে সুস্থ রাখতেই আদালতের নির্দেশ কার্যকর করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যদিও প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই প্লাস্টিক ক্যারি ব্যাগের ব্যবহার অব্যাহত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সরকারিভাবে জারি করা নিষেধাজ্ঞা নিয়ে বিভিন্ন মহলে প্রতিনিয়ত উঠছে নানা প্রশ্ন। একগুচ্ছ প্রশ্নের মাঝেই এবার জনগণকে এবিষয়ে সচেতন করে তোলার জন্য ময়দানে নামলো উদয়পুর পুর পরিষদ। প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে উদয়পুর শহরের বিভিন্ন বাজার গুলিতে বিশেষ অভিযান চালালো পৌর পরিষদের কর্মীরা। বুধবার পৌর পরিষদের কর্মীরা দিনভর উদয়পুর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালায়। একই সাথে জনগণকে বার্তা দেওয়া হয় নির্দেশ অমান্য করে যারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পৌরপরিষদের এই উদ্যোগকে স্বাভাবিকভাবেই স্বাগত জানায় উদয়পুরের সচেতন নাগরিকরা।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...