গেইলের সচেতনতা কর্মসূচি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-স্বচ্ছ ভারত কর্মসূচিকে আরো বেশি করে প্রসারিত করতে এবং বর্তমান করোণা পরিস্থিতিতে মানুষকে সুস্থ রাখার জন্য মাস্ক ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে গেইল ইন্ডিয়া লিমিটেড ত্রিপুরা শাখা। সচেতনতামূলক পদযাত্রার পাশাপাশি যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদের হাতে মাস্ক তুলে দেওয়ারও উদ্যোগ নেয় সংস্থার কর্মীরা। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার রাধানগর এলাকায়।স্বচ্ছ ভারত পদ যাত্রার পাশাপাশি এদিন সংগঠনের কর্মীদের করোণা নিয়েও সচেতনতা বৃদ্ধি করতে তৎপর হতে দেখা গেল। রাজ্যে যেভাবে করোনা উদ্বেগ জনক ভাবে বাড়ছে তাতে করে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। তাই যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের মুখে মাস্ক পরিয়ে দিয়ে অন্যদের সচেতন থাকার বার্তা দিলেন গেইলের কর্মীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...