সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া

Date:

জনতার কলম ওয়েবডেস্ক : টোকিও অলিম্পিক্সের পর এবার আরও একবার সোনা জিতলেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এবার ফিনল্যান্ডের কুওর্তান গেমসে সোনা জিতলেন নীরজ। ৮৬.৬৯ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন নীরজ। উল্লেখ্য, পাভো নুর্মি গেমসে ৮৯.৩০ মিটার ছুড়ে ছিলেন। জাতীয় রেকর্ড গড়লেও সেই প্রতিযোগিতায় সোনা জেতা হয়নি। এবার সোনা জিতলেন তিনি।কিছুদিন আগেই নিজেই নীরজ জানিয়েছিলেন যে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া। কমনওয়েলথ গেমসের আগে নীরজ সেই লক্ষ্যে আরও কিছুটা এগিয়ে গেলেন। বৃষ্টির জন্য ভেজা মাঠ ছিল। এই অবস্থায় প্রথম পদক্ষেপেই ৮৬.৬৯ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। যদিও নিজের তৃতীয় পদক্ষেপে পা পিছলে পড়ে গিয়েছিলেন নীরজ। তবুও তাঁর সোনা জয় কেউ আটকাতে পারেনি। নীরজের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি টুইট করেছেন,’আরও একবার সোনা জিতেছেন নীরজ। অসাধারণ চ্যাম্পিয়ন।’বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারতের নেতৃত্বে দেখা যাবে নীরজ চোপড়াকে। এর আগে টোকিওতে ৮৭.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে সোনা জিতেছিলেন নীরজ। 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...