বন্যার ফলে জল প্লাবিত এলাকা পরিদর্শনে বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ আগরতলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আশ্রম চৌমুহনী নদীর বাঁধের উপর গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন তিনি বলেন বন্যা কবলিত এলাকায় এনডিআরএফ এর দল মোতায়েন করা হয়েছে। প্রশাসন সকল সম্ভব সহযোগীতা প্রদান করতে সচেষ্ট বলে। তাছাড়া তিনি এদিন প্রবল বর্ষণের কারণে সারা আগরতলা সহ বনমালীপুর এলাকার জনগণ যে কষ্টের মধ্যে রয়েছেন সেই পরিস্থিতিতে বনমালীপুর যুব মোর্চা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে তাতে তিনি অত্যন্ত খুশি ব্যাক্ত করেন এবং বনমালীপুরের যুবাদের এই মহতি কার্যক্রমকে সাধুবাদ জানান। পাশাপাশি এদিন তিনি বনমালীপুর বিধানসভা এলাকায় বন্যা পীড়িতদের জন্য খোলা স্বামী দয়ালানন্দ বিদ্যালয়ের অস্থায়ী শরণার্থী ক্যাম্পে গিয়ে সেখানকার ত্রাণ ব্যবস্থার খোঁজ নেই। পীড়িতদের পাশে সরকার সর্বক্ষণ রয়েছে। যেকোন প্রকার সহযোগীতার জন্য আমরা তৎপর বলে অভিমত ব্যক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...