বন্যাপীড়িতদের জল খাবারের ব্যবস্থা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারী বর্ষণ ও আকস্মিক জলস্ফীতির ফলে ক্ষতিগ্রস্ত ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং এদিন তিনি বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ও বন্যাপীড়িতদের মধ্যে তাঁদের চাহিদা অনুযায়ী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন। তাছাড়া ত্রাণ শিবিরে গিয়ে সেখানকার বন্যা পীড়িতদের সঙ্গে কথা বলেন।বন্যার্তদের মাঝে খাবার,বিশুদ্ধ পানীয় জল ও ওষুধ বিতরণেরও ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। এদিন তিনি বলেন আমরা বিশ্বাস করি বর্তমান পরিস্থিতিতে আগরতলাবাসী বন্যার্তদের পাশে থেকে দায়িত্বশীলতা ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করবে। পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় এই অঞ্চলের মানুষ ধৈর্য্য ও সাহসিতা দিয়ে এই সমস্যা মোকাবেলা করতে সক্ষম হবে বলে অভিমত ব্যক্ত করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...