শতবর্ষে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদাত্রী মা হীরাবেন মোদি

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- মা শব্দ যে জীবনে কতটা অর্থবহ , তা আমরা জীবনের প্রতিটি পদক্ষেপেই বুঝতে পারি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তাঁর মা , হীরাবেন মোদী ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। আজ তথা শনিবার ১৮ জুন প্রধানমন্ত্রীর মায়ের জন্মদিন। শতবর্ষে পা দিচ্ছেন তিনি। মায়ের এই জন্মদিনটিকে বিশেষ করে তুলতেই গুজরাটে নিজের বাড়িতে গিয়েছেন প্রধানমন্ত্রী । সকালেই দেখা গিয়েছে যে , হীরাবেন মোদীর সঙ্গে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী। পরে মায়ের পা ধুইয়ে দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন এবং মিষ্টিমুখও করান তিনি । ঠিক যেমন ছোট্ট একটি শিশু মায়ের স্নেহের পরশ পেয়ে খুশি হয়ে ওঠে , আজ সেই রূপেই দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মায়ের ১০০ বছরের জন্মদিনকে স্মরণীয় করে তুলতেই একটি ব্লগ লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি লিখেছেন , “ মা শব্দটা অভিধানের আর পাঁচটা শব্দের মতো নয় । এর সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে রয়েছে- ভালবাসা ধৈর্য , বিশ্বাস ও আরও অনেক কিছু । বিশ্ব , দেশ বা অঞ্চলের সীমানা মানে না । সব সন্তানরাই মায়ের সঙ্গে স্নেহের সম্পর্কে জড়িয়ে থাকে । মা শুধু সন্তানের জন্মই দেন না , তাদের মন , ব্যক্তিত্ব , আত্মবিশ্বাসও তৈরি করতে সাহায্য করে । এই কাজ করতে গিয়েই মায়েরা নিজেদের সমস্ত চাহিদা এবং স্বপ্নকে বিসর্জন দেন । ” তিনি আরও বলেন , “ আজ আমি খুব খুশি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে , আমার মা হীরাবেন তাঁর শতবর্ষে পা দিচ্ছেন । আমার বাবা যদি বেঁচে থাকতেন , তাঁরও শতবর্ষ পূর্ণ হত গত সপ্তাহে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...