আসন্ন উপনির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ইতিমধ্যে রাজ্য ঘোষিত হয়েছে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ। ঘোষণা করা হয়েছে সব রাজনৈতিক দলের প্রার্থী তালিকা। প্রার্থী তালিকা ঘোষণা থেকে শুরু করে মনোনয়নপত্র দাখিলে বিরোধীরা এগিয়ে থাকলেও, প্রচারে এগিয়ে শাসক বিজেপি। তাছাড়া প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরপরই প্রচারে নেমে পড়েছেন শাসক দলের নেতৃত্বরা। শনিবার রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আসন্ন উপনির্বাচনে শাসক দলের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যের আপামর জনসাধারণের কাছে রাখেন এবং এদিন তিনি বলেন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ে আবারও একবার জয়ী হওয়ার দিন আগামী ২৩-শে জুন। পাশাপাশি আসন্ন চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...