রাশিয়াকে নিয়ে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গলায় অন্য সুর

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়া – ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গোটা বিশ্বে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল । আমেরিকা , ব্রিটেন , ফ্রান্সের মে বিশ্বের তাবড় শক্তিধর দেশগুলি এই তালিকায় ছিল । ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতা করলেও দ্বিতীয়বারের জন্য নির্বাচিত ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর গলায় এবার অন্য সুর । ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন , রাশিয়াকে অপমান করার পক্ষপাতী নন কারণ যখন যুদ্ধ থেমে যাবে তখন যেন কূটনৈতিক সমস্যার সমধান খুঁজতে কোনও সমস্যা না হয় । ম্যাক্রো জানিয়েছে , এই যু থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে আগ্রহী প্যারিস । ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথাবার্তা বজায় রাখার চেষ্টা করেছেন । কিন্তু ফরাসি প্রেসিডেন্টের এই অবস্থানের সমালোচনা করেছিল ইউরোপের বেশ কিছু দেশ ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...