সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে ব্যাপক সমস্যায় সিএনজি যান চালকরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের দাম বাড়ার ফলে নাভিশ্বাস রাজ্যের সাধারণ জনগণের। এরই মধ্যে বাড়লো আবার সিএনজি গ্যাসের মূল্য। এই সিএনজি গ্যাসের দাম বাড়ার ফলে ব্যাপক সমস্যায় পড়লো সিএনজি যান চালকরা। মঙ্গলবার এমনই তথ্য তুলে ধরলো রাজধানীর সিএনজি ফিলিং স্টেশন এ সিএনজি ভরতে আসা সিএনজি যান চালকরা। এদিন এরা সংবাদ মাধ্যমকে জানান সিএনজি গ্যাসের দাম বাড়ার ফলে তাদের নিত্যদিনের রুজি উঠছে না , দিন যাপন করতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। একজন সরকারি কর্মচারী চাকরি শেষে একটা পেনশন পাবে কিন্তু একজন যান চালক বয়স হয়ে সে কি পাবে ? এই প্রশ্ন তুলে ধরার পাশাপাশি গ্যাসের দাম বাড়লেও যান ভাড়া বাড়ানো হয়নি বলেও অনেকেই মন্তব্য করেন এবং সরকার যেন তাদের কথা চিন্তা করে গ্যাসের মূল্য যেন কমিয়ে দেয় তার আহবান রাখেন। এদিকে সিএনজি ফিলিং স্টেশনের এক কর্মকর্তাকে সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান দাম বাড়ানোর এরা কেউ নয় আমরা তো কর্মচারী , এটা সম্পূর্ণ দপ্তরের ব্যাপার বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...