দেশে করোনার পরিসংখ্যানে দেখা মিললো স্বস্তির চিত্র

Date:

জনতার কলম প্রতিনিধি:- একদিকে যখন বিশ্বে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা রয়েছে , সেই সময় ভারতের করোনা লড়াইয়ে কিছুটা দেখা মিললো স্বস্তির চিত্র। পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ বছর পর দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নামল। বলা চলে কিছুটা হলেও স্বস্তির চিত্র দেখা মিলেছে দেশে বলে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেখা গিয়েছে যে , গত ২৪ ঘণ্টায় দেশে ৯১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯৬। পাশাপাশি অনেকটাই কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৮১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২৯ হাজার ৪৪।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...