গাইনো বিভাগে বসানো নতুন লিফট পরিদর্শনে ডাক্তার দিলীপ দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- সোমবার রাজধানীর আইজিএম হাসপাতালের গাইনো ডিপার্টমেন্টের লিফটের পরিদর্শনে যান বিধায়ক তথা রাজ্যের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস। এদিন বিধায়ক ডাঃ দিলীপ দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন যে রাজধানীর আইজিএম হাসপাতলের লিফটের বিকল হওয়ার ফলে রোগীরা বিশেষ করে গর্ভবতী মায়েদের ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ার যে খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখেই তাদের দৃষ্টি আকর্ষণ হয়েছেন এবং তা সরকারের নজরে নেওয়া হয়। তারপর গর্ভবতী মায়েদের সমস্যার কথা মাথায় রেখে তাদের যেন কোন প্রকার সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে ৩৩ লক্ষ্য টাকা ব্যায়ে গুরুত্ব বিচার করে গাইনো বিভাগের বিকল লিফটি ঠিক করানো হয় বলে জানান। তাছাড়া এদিন তিনি আরো বলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেক কিছু পরিবর্তন করে নতুন করে শুরু করা হয়েছে যেমন অর্থোপেডিক্স , জেনারেল সার্জারি , তাছাড়া অনলাইন রেজিস্ট্রেশন শুরু করার চিন্তাভাবনা চলছে বলে জানান। গাইনো বিভাগের বিকল লিফ্ট পুনরায় চালু হওয়ায় খুশি রোগীর আত্মীয় পরিজনরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...