হোলিকে স্বাস্থ্য-সম্মত ও ক্ষতিকারক রাসায়নিক সংস্পর্শমুক্ত রাখতে ত্রিপুরাতেই এখন তৈরী হচ্ছে ভেষজ আবির- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের প্রধানমন্ত্রীর আত্ননির্ভর ভারত প্রকল্পে অনুপ্রাণিত হয়ে রাজ্যের মহিলারা আত্মনির্ভরতার দিকে অগ্রসর হচ্ছেন। তারই ফলস্বরূপ দেখা যাচ্ছে মহিলা ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত গুচ্ছ ইতিবাচক পদক্ষেপের সুফল-স্বরূপ, আর্থিক সহায়তা, ন্যায্যমূল্যের দোকানে বিপনন, সহজ শর্তে ঋণের সুযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সরলিকরণ মহিলাদের পেশাদারী ক্ষেত্রে আরও উজ্জীবিত করছে, কেননা
স্থানীয় উপলব্ধ ভেষজ উপকরণ, গাজর, গাদা ফুল, নীলকণ্ঠ, পলাশ, বিট, পালং পাতা, সিম পাতা, বাঁধা কপি পাতা, হলুদ সহ নানান ফুল ফল সবজি ও সেগুলির অবশিষ্ট অংশ দ্বারা লক্ষীবিলে প্রাথমিকভাবে সোসাইটির মাধ্যমে এই আবির প্রস্তুত করছে মহিলারা। এদিন মহিলাদের ভেষজ আবির তৈরী কারখানা পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আনন্দময় রঙের উৎসব হোলিকে স্বাস্থ্য-সম্মত ও ক্ষতিকারক রাসায়নিক সংস্পর্শমুক্ত রাখতে ত্রিপুরাতেই এখন তৈরী হচ্ছে ভেষজ আবির l দক্ষতাবর্ধক সরকারি প্রশিক্ষণলব্ধ মহিলারাই এখন স্বনির্ভরতার ভাবনায় অনুপ্রাণিত হয়ে গৃহস্থালীর কাজের পাশাপাশি অবসর সময়ে অনায়াসে এই ধরনের ক্ষতিকারক প্রভাবমুক্ত আবির প্রস্তুতের মাধ্যমে নিজেরা আত্ম-নির্ভরশীল হওয়ার পাশাপাশি অন্যদের রোজগার সৃজনের সুযোগ তৈরী করছেন বলে l

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...