সর্বাঙ্গীন বিকাশের অন্যতম শর্ত মহিলাদের আক্ষরিক ক্ষমতায়ন- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ফটিকরায়ে আয়োজিত হল চারদিন ব্যাপী মিলন মেলা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সর্বাঙ্গীন বিকাশের অন্যতম শর্ত মহিলাদের আক্ষরিক ক্ষমতায়নl কেন্দ্র ও রাজ্য প্রদত্ত সমস্ত অধিকার সম্পর্কে সম্যক তথ্য আহরণ আবশ্যকl সমস্ত সংকীর্ণতার উর্দ্ধে উঠে রাজ্যের প্রত্যেক নাগরিকদের অধিকার সুরক্ষাই আমাদের প্রাধান্যl উন্নয়নের প্রশ্নে অবহেলিত ফটিকরায় এখন বহুমুখী উন্নয়ন কর্মযজ্ঞে অগ্রণীl তাছাড়া এদিন তিনি আরো বলেন মোদীজির দুরদর্শী নেতৃত্বে, সমস্ত মহিলাদের অধিকার ও আত্মমর্যাদা সুনিশ্চিতিকরণের দ্বারা নারী শক্তি উন্মেষ ও সামাজিক অংশীদারিত্বে এসেছে উর্দ্ধগতি l সার্বিক বিকাশের পক্ষে ও ভারতীয় নারীদের ঐক্য মতের নৈতিক সমর্থন স্বরূপ, সদ্য প্রকাশিত বিধানসভার ফলাফলে মোদিময় ভারত l পরিবারবাদ, জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ প্রবনতাকে উপড়ে ফেলে, সমস্ত রাজনৈতিক কারবারিদের বিরুদ্ধে এক সমীচীন জবাব l সুদীর্ঘ সময় পরিচালন ব্যবস্থায় থাকা রাজনৈতিক দল, কৃষকদের ক্ষেপীয়ে রাজনৈতিক ফায়দা আদায়ের ব্যর্থ প্রচেষ্টাকারীরা, পাঞ্জাবের বীর ভূমিতে জনসমর্থন ক্ষুইয়ে তলানিতে ঠেকেছে l

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...