৭দিনের সময়সীমার পরও রাস্তার উপরের দোকান না সরানোই AMC উদ্যোগে উচ্ছেদ কর্মসূচী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে বটতলা থেকে দশমিঘাট রাস্তার আশেপাশে যে সকল দোকানগুলো রয়েছে সেগুলো রাস্তার এবং ড্রেইনের উপরে চলে আসায় এ এম সি কর্তৃপক্ষের উদ্যোগে ড্রজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। যদিও তাদেরকে নাকি ৭দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবং মাইকিং ও করা হয়েছে দোকান সরিয়ে নেবার জন্য। তারপরও নাকি দোকানদাররা রাস্তার উপর থেকে দোকান গুলোকে সরিয়ে নেয় নি। তাই এই গুলোকে আজ এ এম সি কর্তৃপক্ষ ড্রজার দিয়ে ভেঙ্গে দেয়। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে এ এম সি কতৃপক্ষ বলেন তাদের সময়সীমা বেধে দিয়েছেন তার পরে ও তারা দোকান গুলো সরিয়ে নেন নি তাই এ এম সি ভাঙতে বাধ্য হয়েছে বলে জানান। এই দিকে রাস্তার পাশের দোকানীর বলেন দোকানের সামনে মোটরসাইকেল প্রতিনিয়ত জ্যাম করে রাখে তাদের দিকে পৌরনিগম ব্যবস্থা নেননি বলে জানান ব্যবসায়ী। পৌরনিগমের পক্ষ থেকে যানজট মুক্ত করার জন্য অভিযান করলে ও আদতে তা কতটুকু ফলপ্রসূ হবে এবং জনগণ চলাচলের কতটুকু সুব্যবস্থা হবে সেটাই দেখার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...