প্রকল্প কর্মীদের বাজেট বাড়ানোর দাবীতে বিক্ষোভ কর্মসূচি সি আই টি ইউর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সামনে বিধানসভায় বাজেট অধিবেশন আর সেই অধিবেশনে যাতে প্রকল্প কর্মীদের বাজেট বরাদ্দ করা হয় তার জন্য রবিবার আগরতলার অফিস লেনস্থিত সি আই টি ইউ অফিস কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এই দিনের প্রতিবাদ ও বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন সি আই টি ইউর নারীনেত্রী পাঞ্চালি ভট্টাচার্য। প্রত্যেক বছর বাজেট আসলে পরে প্রকল্প কর্মীদের বাজেটে কাটছাঁট করা হয়, তাই এবার রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনে প্রকল্প কর্মীদের বাজেট আরো কমানো হবে বলে গোপন সুএে তাদের কাছে খবর এসেছে, তাই প্রকল্প কর্মীদের বাজেট যেন আরো বাড়ানো হয় তার দাবি রাখেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন হরিয়ানা সরকার ৮ই জানুয়ারি তে আইসিডিএস কর্মীদের উপর নির্মম অত্যাচার করেছে। তারা তাদের দাবি নিয়ে আন্দোলনে নামলে পরে হরিয়ানা সরকার তাদের বিরুদ্ধে মামলা পর্যন্ত নিয়েছে। বর্তমান সারাদেশে কোভিড পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক। তাই হরিয়ানা সরকার আইসিডিএস কর্মীদের উপর যে ঘটনা ঘটিয়েছে তার তীব্র নিন্দা জানান তিনি।রাজ্য সরকার প্রকল্প কর্মীদের বিষয়ে না ভাবলে করে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...