রাজ্যবাসীর ভালবাসা ও আশীর্বাদ কাজ করতে আরও অনুপ্রেরনা যোগায়- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- ত্রিপুরা রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারির পেশেন্ট অমরপুরের শ্রী বিধান চন্দ্র ভৌমিকের পরিবারের সাথে দেখা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গত কিছুদিন আগে বিধানবাবুর ওপেন হার্ট সার্জারি হয় আগরতলার জিবি হাসপাতালে তাও বিনামূল্যে। এটি ত্রিপুরা রাজ্যের প্রথম ওপেন হার্ট সার্জারি। এদিন মুখ্যমন্ত্রীকে বিধান চন্দ্র ভৌমিকের মা জানান যে আর্থিক অনটনের কারনে এই অস্ত্রোপচার অন্য কোথাও করা সম্ভব ছিল না। ওনার আশীর্বাদ পেয়ে ধন্য হয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাছাড়া রাজ্যবাসীর এইরকম ভালবাসা ও আশীর্বাদ ওনাকে কাজ করতে আরও অনুপ্রেরনা যোগায় বলে অভিমত ব্যাক্ত করার পাশাপাশি রাজ্যের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যারা এই অভূতপূর্ব কাজটি করে দেখিয়েছেন তাদের অভিনন্দন জানান এবং আগামীদিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করতে সব ধরনের পদক্ষেপ নিতে সচেষ্ট থাকব বলে মত প্রকাশ করেন তিনি ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...