নগদ ৫ লক্ষ টাকাসহ নেশাসামগ্রী আটক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-
নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল পশ্চিম ত্রিপুরার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে, রামনগর থানার অন্তর্গত লঙ্কামুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লক্ষ টাকা সহ প্রচুর পরিমাণে কাফ সিরাপ নেশাদ্রব্য আটক করে যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা হবে নেশা বিক্রেতা চন্দন হালদার কেউ ও গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোররাতে তিনটায় আসাম রাইফেলস ও পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ার মাধুরী মজুমদার ওপশ্চিম থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লঙ্কামুরা এলাকায় চন্দন হালদার এর বাড়িতে অভিযান করে। অভিযানের নামে চন্দন হালদারের বাড়ি থেকে নেশাজাতীয় কফ সিরাপ ও নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা আটক করে। বিগত বেশ কয়েক বছর ধরে চন্দন হালদার লঙ্কামুরা এলাকাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় নেশাদ্রব্য পাচার করে যাচ্ছিল এবং লঙ্কা মুরা এলাকায় নেশাদ্রব্য বিক্রি করার কারণে এলাকার নাগরিকরা বারকয়েক থানায় দ্বারস্থ হয়ে ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু রামনগর ফাঁড়ির পুলিশ প্রত্যেক মাসে মাসোহারা পেয়ে যেতেন যার কারণে চন্দন হালদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে না। শেষ পর্যন্ত পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও আসাম রাইফেলস এর যৌথ অভিযানে এই সাফল্য মেলে। শুক্রবার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নেশা মুক্ত ত্রিপুরা গঠনে যে ডাক দিয়েছে তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং নেশা বিক্রেতা চন্দন হালদার এর সাথে যে সমস্ত নেতারা আছেন অতিসত্বর তাদের বিরুদ্ধেও তল্লাশি চালানো হবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...