সরকারের উপর আস্থা হারাইয়া মানিকের দোয়ারে বাঁশ ব্যবসায়ীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বটতলা বাঁশ ব্যবসায়ীদের এ এম সি সাউথ জোন থেকে নোটিশ ধরিয়ে দেওয়ার পর তারা যথারীতি চিন্তিত হয়ে পড়েন। বৃহস্পতিবার বাধ্য হয়ে সিপি আই এম দল তথা রাজ্যের বিরোধী দলনেতা মানিক সরকারের সাথে বটতলা বাঁশ ব্যবসায়ীরা দেখা করেন। তারা তাদের সমস্যাগুলো তুলে ধরেন এবং বিরোধী দলনেতা মানিক সরকার সেই বিষয়গুলো শুনে বললেন যে চিঠি লিখে উনার কাছে দেওয়ার জন্য তিনি সরকারের গোচরে বিষয়গুলো নেবেন। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাতে ও যাতে চিঠি দিয়ে বিষয়গুলো জানানো হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলের নেতা মানিক সরকার তাদের সমস্যাগুলো বিষয়গুলো তুলে ধরতে গিয়ে বলেন শিক্ষিত বেকারেরা বিগত অনেক বছর ধরে এখানে ব্যবসা করে আসছেন কিন্তু পৌর নিগম এই জায়গাতে পার্ক নির্মাণ করা হবে বলে জানান কিন্তু মানুষের পেটেনাই খাবার, পৌরনিগমের পক্ষ থেকে হকারদের দোকান ভাঙ্গা হচ্ছে তাই এই বিষয়গুলো নিয়ে পৌরনিগমের মেয়র এর দ্বারস্থ হতে বললেন বিরোধী দলনেতা মানিক সরকার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...