রেল দপ্তরে দেড় লক্ষ শুন্যপদ পুরনের দাবীতে বিক্ষোভ AIUYSC এর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০১৯ সালে জানুয়ারী মাসে রেল দপ্তর দেড় লক্ষ গ্রুপ-ডি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। দীর্ঘ দুই বছর পর ২০২১ সালের এনটিপিসি ৩৫২৭৭টি পদের জন্য পরীক্ষা গ্রহণ করে এবং ২০২২ সালে জানুয়ারি মাসে ফল প্রকাশ করে। প্রথমে আরআরবি বলেছিল একবার পরীক্ষা নেওয়ার পরই নিয়োগপত্র দেওয়া হবে কিন্তু ফল প্রকাশের পরে আবার বিজ্ঞপ্তি জারি করে যে যারা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হবে। তারই পরিপ্রেক্ষিতে কর্ম প্রার্থীরা রেললাইনে বিক্ষোভ দেখানোর সময় রেল পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ টিয়ার গ্যাস নিক্ষেপ জলকামান ব্যবহার করে এবং জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। বেকারদের উপর এইরূপ অমানবিক অত্যাচারের প্রতিবাদে অল ইন্ডিয়া ইনস্টিটিউট স্ট্রাগল কমিটির দোসরা ফেব্রুয়ারি দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাক দেয় তারই পরিপ্রেক্ষিতে আগরতলা বটতলা এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এদিন সংগঠনের মুখোমুখি হয়েছে সংগঠনের রাজ্য কমিটির কনভেনার দপ্তরের জারী করা দেড় লক্ষ শুন্যপদ শীঘ্রই পূরন করার পাশাপাশি রেল কে বেসরকারিকরন না করার দাবী রাখেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...