জিবি হাসপাতাল চত্বরে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জিবি হাসপাতালে স্ত্রীকে দেখাশুনা করতে সারারাত জিবি হাসপাতালে ছিলেন রণবীর চন্দ্র দে নামে এক ব্যক্তি, যার বয়স ৪৬। কিন্তু সোমবার সকালে একটি ওয়ান ওয়ের উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে কিভাবে উপর থেকে নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে বিষয়ে জানা যায়নি। এই ঘটনায় গোটা জিবি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সম্পর্কে মৃত রণবীর চন্দ্র দের ছেলে জানান বিগত ৩ দিন ধরে তার মা হাসপাতালে চিকিৎসাধীন গত কালকে রাত্রে ছেলে থাকার কথা ছিল কিন্তু তার পিতা রণবীর চন্দ্র দে ছিলেন কিন্তু কিভাবে এই ধরনের ঘটনা ঘটছে সে সম্পর্কে তারও কোন ধারনা নেই বলে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নৈশপ্রহরী থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। পাশাপাশি হাসপাতালে একশো মিটার দূরত্বে জি বি ফাঁড়ির পুলিশ প্রতিনিয়ত থাকা অবস্থায় এমন ঘটনা ঘটতে পারে তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...