ককবরক ভাষা সকলের জানা দরকার : শিক্ষামন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা রাজ্য সরকারের ককবরক ডাইরেক্টরেট এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা শিক্ষা বিভাগ, এর উদ্যোগে আজ রাজ্য অনলাইনের ককবরক প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্য শিক্ষা দপ্তরে। এদিনের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এবং বিধায়ক ডঃ অতুল দেব্বর্মা। এই ককবরক প্রশিক্ষণ শিবির টি রাজ্য সরকারে গ্রুপ A, B এবং C রাজ্য সরকারের নন-ককবরক ভাষী কর্মচারীদের জন্য করা হয়েছে। এদিন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ককবরক ভাষা সকলের জানা দরকার কেননা সমতলের ন্যায় পাহাড়েও উন্নয়ন হচ্ছে কিনা তা জানার জন্যে এবং সেখানে বসবাসকারী জনসাধারণের সুখ দুঃখের কথা জানার উদ্দেশ্যে ককবরক ভাষা শিক্ষা প্রয়োজন বলে মত প্রকাশ করেন। তাছাড়া এদিন তিনি আরও বলেন এতদিন তা বাধ্যতামূলক ছিল না, কিন্তু এখন তা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি এদিন তিনি আরও বলেন যে রাজ্যের বেশ কিছু দপ্তরের নাম ও ককবরক ভাষায় বদল করা হয়েছে বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...