মহারাজগঞ্জ বাজারের অবৈধ ব্যবসায়ীদের জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুরনিগমের নির্বাচনের আগে নগরবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই শুক্রবার আগরতলা মহারাজগঞ্জ বাজারে পরিদর্শনে গেলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, সাথে ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত,ও খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্যী, মহারাজগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যানরা। এই দিন মহারাজগঞ্জ বাজারের বিভিন্ন গলিপথে যেসব ব্যাবসায়ীরা রাস্তায় অনৈতিক ভাবে প্রসরা সাজিয়ে ব্যাবসা করছেন তাদের কে ৭ দিনের সময়সীমা বেধে দিয়েছেন। তার পাশাপাশি বাজারে যাতে জনগন চলাফেরা করতে পারে সেই ব্যবস্থা করা এবং রাস্তা ঠিক করে দেবে। বেআইনি যে সমস্ত ব্যাবসায়ীরা দখল করে বসে আছেন তাদেরকে অতিসত্তর তারা যেন জায়গা ছেরে দেন তার নির্দেশ দেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন মহারাজগঞ্জ বাজারের যেসব জায়গায় যানজট বেধে থাকে এবং জনসাধারনের চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হয় সেইসব রাস্তাগুলোকে যানজট মুক্ত করে জনসাধারণের সুবিধার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বাজারের যে সমস্যাগুলো রয়েছে এবং মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তা দীর্ঘ ২৫ বছরের তাই সমস্যাগুলো একদিনে শেষ করা যাবে না সময় দিতে হবে, সেদিকে লক্ষ রেখে পুরো প্ল্যানিং মাফিক সমস্যাগুলো নিরসনে কাজ করবেন বলে জানান পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...