বটতলা এলাকাকে যানজটমুক্ত রাখতে পুর নিগমের মেয়রের বৈঠক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বটতলা থেকে দশমীঘাট যাওয়ার রাস্তাটি প্রায় সময় যানজট বেধে থাকে, যার ফলে সাধারন মানুষ থেকে শুরু করে মরদেহ নিয়ে যাওয়া যাত্রীদের ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়, সেদিকে লক্ষ রেখেই এলাকায় বিভিন্ন ক্লাব যেমন নবদিগন্ত, যুবসমাজ, জেপিসি, দশমিঘাট ক্লবের প্রতিনিধি, ট্রাফিক দপ্তরের প্রতিনিধি ও বটতলা বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিদের নিয়ে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার শৈলেশ কুমার যাদবসহ অন্যান্যরা। এদিন মেয়র সংবাদ মাধ্যমকে জানান বটতলা টু দশমীঘাট যাওয়ার রাস্তাটিতে যানজট নিরসনে কী ব্যবস্থা নেওয়া যায় পাশাপাশি রাজ শ্মশানের দূষণমুক্ত পরিবেশ মুক্ত করা নিয়ে আজকের এই বৈঠক বলে জানান তিনি, কেননা রাস্তাটিতে সবসময় যানজট বেধে থাকে এবং সাধারণ মানুষ চলাচলে সমস্যার সম্মুখীন হয় তাই তা দ্রুত নিরসনে এই বৈঠক বলে অভিমত ব্যক্ত করেন।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...