আবারও রাজধানীতে দুঃসাহসিক চুরির ঘটনা, চুর আটক করতে সক্ষম রাজ্য পুলিশ প্রশাসন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে ক্রমশ বেড়েই চলছে চুরের উপদ্রব। এ বিষয়ে বহুবার রাজ্যের জনগন প্রশাসনের দ্বারস্থ হলেও রাজ্যের পুলিশ প্রশাসন কুম্ভ নিদ্রায় মগ্ন। সুতরাং বলা যায় চুরেদের সাহস বেড়েছে প্রশাসনের দায়সাড়া ব্যবহারের ফলেই। আবারও রাজধানীতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে, জানা যায় রাজধানী আগরতলা ব্যানার্জী পাড়া এলাকায় নবীন মোদক নামে এক ব্যক্তি স্কুটিতে ১ লক্ষ ২০ হাজার টাকা রেখে নিজ বাড়িতে যায়, পরে এসে নবীন বাবু দেখতে পাই যে উনার টাকা চুরি হয়েছে। সেই মোতাবেক নবীন বাবু আগরতলা পশ্চিম থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেন এবং যে জায়গা থেকে টাকা চুরি হয়েছে সেখানে পাশ্ববর্তী একটি বাড়ির সিসি ক্যামেরার সাহায্যে আগরতলা পশ্চিম থানার পুলিশ ওই চোরকে আটক করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টাকার পরিমান ৮০ হাজার টাকা। জানা যায় ওই চোর এর আগেও বেশ কয়েকবার চুরি করেছে নাম ইব্রাহিম মিয়া বাড়ি চারিপারা এলাকায়। আগরতলা পশ্চিম থানার ওসি রঞ্জিত দেবনাথ জানান আজ ঐ চোরকে কোর্টে তোলা হবে এবং ৩ দিনের পুলিশ রিমান্ডের জন্য আবেদন করা হবে বলে।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...