নতুন উচ্চতায় পৌঁছল ত্রিপুরার স্বাস্থ্যসেবা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- জিবি হাসপাতালে কার্ডিওলজি ডিপার্টমেন্টের সার্জন,নার্স এবং অন্যান্য স্বাস্থ্য কর্মীদের পারদর্শীতায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে উদ্যোগ গ্রহণ করে চলেছেন ।জিবি হাসপাতালে প্রথমে নিউরো সার্জারি বিভাগ চালু করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন । এখন কার্ডিওলজি বিভাগেও মানুষ বিনামূল্যে হার্ট সার্জারি করতে পারছে । বিগত সরকারের আমলে যেখানে ৩৫ বছর শাসন করেও হার্ট সার্জারি,নিউরো সার্জারি বিভাগ চালু করতে পারেনি । বিজেপি সরকার গঠনের মাত্র ৪ বছরের মধ্যে উল্লেখিত বিভাগ গুলি চালু করে সাধারণ এবং গরিব শ্রেণী মানুষের পাশে দাঁড়িয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রথম ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নির্দেশনায়, ত্রিপুরার স্বাস্থ্যসেবা নতুন উচ্চতায় পৌঁছেছে এবং রাজ্যের মানুষের দীর্ঘদিনের সমস্যার নিরসন হয়েছে বলে মত প্রকাশ করেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...