এক টমটম চালকের মানবতার নিদর্শনের সাক্ষী রইল শহরবাসী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কথায় আছে লোভে পাপ , পাপে মৃত্যু, সকলেরই জানা, তা বলে লোভ সামলানো কিন্তু অত্যন্ত কঠিন। সামান্য এক টমটম চালক লোভ আর লাভের গল্পে এমন দৃষ্টান্ত রেখেছেন যার জন্য তাকে নত মস্তকে স্যালুট জানাতেই হচ্ছে। ঘটনটা বলি, জন দর্পণের সম্পাদক বাপন সাহা মঙ্গলবার কাজে বেরিয়ে একটা টমটমে ওনার মোবাইল ফেলে এসে কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে টের পান মোবাইল হারিয়ে গেছে। শেষ পর্য্যন্ত সে অন্য মোবাইলে মিসড কল দিতেই অন্য প্রান্তে সেই টমটম চালক ফোন রিসিভ করে। মোবাইল কোথায় গেলে পাবেন সেই ঠিকানায় ছুটে যান বাপন বাবু । এই টুকুই ঘটনা ,যে কাহিনীতে এক টমটম চালকের লোভ আর লাভের পৃথিবীতে অসামান্য উদাহরণ সৃষ্টি করলেন। জন দর্পণের কর্ণধার মোবাইল ফিরে পেলেন। বিনিময়ে টমটম চালক কি নিলেন জানতে চাইছেন? কিচ্ছু না,মোবাইল ফিরিয়ে দিয়ে দায়মুক্তির নির্ভেজাল একটা স্মিত হাসিতে টমটম স্টার্ট দিয়ে মুহূর্তেই হাওয়া সাওয়ারির খোঁজে শহরের রাজপথে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...