আনুষ্ঠানিক সূচনা হলো এন এস এস এর উদ্যোগে রামঠাকুর কলেজের সাত দিনব্যাপী রক্তদান শিবিরের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে শুরু হল রামঠাকুর কলেজের ৭ দিনব্যাপী রক্তদান উৎসবের। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে বলেন মহামারীর পরিস্থিতিতে রাজ্যে রক্তের খুব প্রয়োজন, যে কাজ এন এস এস সংস্থা প্রতিনিয়ত করে থাকেন। রক্ত দানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মসূচি প্রতিনিয়তই করে থাকেন। তাই রাজ্যের এনএসএস কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এবং রক্তদাতাদের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি এ ধরনের সামাজিক কর্মসূচি আগামী দিনেও এগিয়ে নিয়ে যাবেন বলে আশা ব্যক্ত করেন। আজকের এই রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...