যথাযথ মর্যাদায় পালিত হল তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের ১০৮ তম জন্মবার্ষিকী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ব্রাহ্মণ বাড়িয়ায় সাহিত্য একাডেমি আয়োজিত কালজয়ী উপন্যাস “তিতাস একটি নদীর নাম” উপন্যাসের লেখক ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণের ১০৮ তম জন্মদিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে অদ্বৈত মল্লবর্মণের ১০৮ তম জন্মবার্ষিকী পালন করা হয় । এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস, বিধায়ক রেবতী মোহন দাস, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব সহ অন্যান্য অতিথিরা। প্রদীপ প্রজ্জ্বলন করে ও অদ্বৈত মল্লবর্মণের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী ভগবান দাস সহ অন্যান্য অতিথিরা। আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিলো জলজীবিদের জীবন যন্ত্রনায় সেকাল ও একাল। এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী ভগবান দাস বলেন অদ্বৈত মল্লবর্মণ এর জীবন সম্পর্কে চাপা দিয়ে রেখেছিলেন কিন্তু রাজ্যের বর্তমান বিজেপি আই পি এফ টি সরকার আসার ফলে তাকে নিয়ে সরকার আলোচনার মাধ্যমে রাখছেন তাতে করে অদ্বৈত মল্লবর্মণ কে রাজ্যের সকল অংশের ছাত্রছাত্রীদের মধ্যে প্রচার করার প্রয়াস তেজি করবেন বলে জানান। এই দিনের অনুষ্ঠানে তপশিলি জাতি মেধা চারজন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্বর্ণ পদক ও ২৫ হাজার টাকার চেক তোলে দেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...