উন্নয়নমূলক কাজ করার জন্য জনগনের সহযোগিতা চাইলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলার পৌরনিগম এর কনফারেন্স হলে বিশেষ কারনে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। পুর নিগমের নির্বাচনের পূর্বে আগরতলাার পৌরবাসীকে কথা দিয়েছিলেন নির্বাচনে জয়ী হলে পরে কাজ করবে বলে। আগরতলার পৌরনিগম এর উন্নয়নমূলক কাজ করার জন্য জনগনের সহযোগিতা চাইছেন, তার পাশাপাশি তিনি আরো বলেন আগরতলা পৌরনিগম এর যে সমস্ত বে আইনি খাস জায়গা দখল করে রেখেছেন সেই গুলোকে পুনরুদ্ধার করা হবে বলে জানান আগরতলা পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্তিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। সাংবাদিক সম্মেলনে আগরতলা পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার আরো বলেন আগরতলার উজ্জয়ন্র প্রাসাদ এর পাশে ফেডারেশন অফিস ঘড় ভেঙে ফেলা হয়েছে এই খাস জমি বিগত অনেক বছর ধরে তাদের নিয়ন্ত্রনে রেখেছিলেন যার বাজার মূল্য ২কোটি টাকা বলে জানান তিনি। আগরতলা পৌরনিগম সরকারি নিয়ম মেনে এই কাজ করেছে। আগরতলার তুলসীবতী সংল্গন এই জায়গা কে কেন্দ্র করে আদালতে মামলা করেছিলেন বিধায়ক আষিশ সাহা কিন্তুু আদালতে মামলাকারীরা সব কাজগ পএ দেখাতে পারেনি তাই মামলা প্রত্যহার করেছেন। আগরতলা পৌরনিগমকে জানযট ও শহরকে সৌন্দর্যয়ানের জন্য আরো কাজ করবেন বলে সাংবাদিক সম্মেলনে বলেন আগরতলা পৌরনিগম এর মেয়র দীপক মজুমদার। তাছাড়া আগরতলা শহরে বহু বে আইনি যে খাস জায়গা দখল করে রেখেছেন সেই খাস জায়গা গুলো কে পুনরুদ্ধার করবেন এবং শহরের বুকে যে সমস্ত রাস্তার পাশে দোকান রয়েছে সেগুলিকে সরিয়ে দেওয়া এবং যারা অনেক গুলো ফ্ল্যাট এর ব্যাবসা করছেন পৌরনিগম এর আইনকে না মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...