রাজ্যকে ইতিহাসের পাতায় নিয়ে আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী.. প্রস্তুতিতে তথ্য সংস্কৃতি মন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নতুন বছরেই উদ্বোধন হবে ত্রিপুরার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের
টার্মিনাল ভবনের। আগামী ৪ জানুয়ারি সেই উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকছেন দেশের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। দেশের প্রধানমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হবে নতুন টার্মিনাল ভবনের। এই উপলক্ষে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশাল ঐতিহাসিক জনসভা। প্রধানমন্ত্রীর জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে প্রাক প্রস্তুতি হিসেবে আজ বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে মঞ্চ নির্মাণ-সজ্জা সহ অন্যান্য আনুসঙ্গিক বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এদিন তিনি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। আজকে বিবেকানন্দ ময়দান পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস॥

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...