রাজ্যের প্রতিটি জেলায় পালিত হবে ককবরক ভাষা দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আগামী ১৯ জানুয়ারি ২০২২ সালে রাজ্য পালিত হবে ককবরক দিবস এই ককবরক দিবসে সামনে রেখে আজ আয়োজক কমিটির সদস্যদের নিয়ে রাজধানীর বীরচন্দ্র লাইব্রেরীতে এক মিটিং এর আয়োজন হয়। এদিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিন মন্ত্রী সংবাদমাধ্যমকে জানান করোনা বিধি মেনে ককবরক ভাষা দিবস এবছর রাজ্যের প্রত্যেকটি জেলায় পালন করা হবে, এবং মূল অনুষ্ঠানটি করা হবে রাজধানী আগরতলায় এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে বর্ণাঢ্য র‍্যালী করা হবে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং ককবরক ভাষা নিয়ে বক্তব্য রাখবেন। তাছাড়া এই ভাষাকে আরও কিভাবে উন্নয়নের শিখরে নিয়ে পৌছানো যায় সে বিষয়ে আলোকপাত করা হবে বলে জানানোর পাশাপাশি, দিনটিকে কেন্দ্র করে নাচ, গানসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আয়োজন হাতে নেওয়া হয়েছে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...