বাজার অভিযানে ক্ষুব্ধ হয়ে পথ অবরোধ করল ব্যবসায়ীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- জানা যায় গত কিছু দিন আগে আগরতলা হাইকোর্ট থেকে একটি নির্দেশ জারী করা হয়েছিল যে রাস্তার পাশে কোনো মাছ মাংসের দোকান থাকা নিষেধ। তা সত্বেও দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসা ব্যবসায়ীরা রীতিমত নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছিল, কিন্তু আগাম কোন সতর্কবানী ছাড়াই আজ রাজধানীর কলেজটিলাস্থিত গান্ধী স্কুল এলাকায় যে বাজার রয়েছে সেই বাজারে আগরতলা পুরনিগম থেকে অভিযান চালিয়ে মাছ এবং মাংস ব্যাবসায়ীদের কাছ থেকে মাছ মাংস উঠিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ ব্যাবসায়ীদের পক্ষ থেকে তারপর ব্যবসায়ীরা রাস্তা অবরোধ বসে। বেশ কিছুখন চলে এই রাস্তা অবরোধ, তারপর পুর নিগম থেকে অফিসাররা এসে তাদের সাথে কথা বললে রাস্তা অবরোধ মুক্ত করে ব্যবসায়ীরা। এদিন সংবাদমাধ্যমকে এক ব্যবসায়ী জানান দীর্ঘদিন ধরেই তিনি এই জায়গায় ব্যবসা করে আসছেন কোনদিন এধরনের ঘটনা ঘটেনি, কিন্ত আজ হঠাৎ আগাম কোন নোটিশ না দিয়ে এইভাবে মাছ মাংস তুলে নিয়ে যাওয়া তারা মেনে নিতে পারছেননা তাই তাদের এই অবরোধ বলে জানান এবং এদিন তারা তাদের স্থায়ী সমাধানের দাবী রেখেছেন বলে জানিয়েছেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...