কৃষিতে শ্রেষ্ঠ পুরস্কার পেল ত্রিপুরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশের মধ্যে কৃষিতে শ্রেষ্ঠ পুরস্কার পেল ত্রিপুরা রাজ্য । দেশের এক নম্বর নিউজ চ্যানেল ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে কৃষিতে দেশের ছোট রাজ্যগুলোর মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে ত্রিপুরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গর্বের সাথেই সামাজিক মাধ্যমে আজ দুপুরে বিষয়টি তুলে ধরেছেন । ইন্ডিয়া টুডে আয়োজিত কৃষি বিষয়ক অনুষ্ঠানে ত্রিপুরাকে দেশের অন্যান্য ছোট রাজ্যগুলোর মধ্যে কৃষিক্ষেত্রে উন্নতির জন্য শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে । মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই পুরস্কার তুলে ধরে বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বেই কৃষিক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে এবং আমরা উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়েছি । তিনি এই সাফল্যের কৃতিত্ব প্রধানমন্ত্রীর প্রতি নিবেদন করেছেন । এদিকে কৃষিতে ত্রিপুরা ভারত শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার খবরে কৃষকদের মধ্যেও উৎসাহ – উদ্দীপনা ছড়িয়ে পড়েছে ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...