পথ চলা শুরু হল রাইজ ইস্ট ও কক খরাঙ চ্যানেলের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ থেকে টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করলো বৈদ্যুতিন সংবাদ মাধ্যম রাইজ ইষ্ট ও কক খরাং। এদিন বৈদ্যুতিন মাধ্যম চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিনোদনমূলক ভাবনায় যুব কল্যাণ, সামাজিক, নেশা মুক্তি, মহিলা ক্ষমতায়ন, কর্মসৃজন, ক্রীড়া ক্ষেত্রের পাশাপাশি প্রবীণ ও সমস্ত অংশের দর্শকদের চাহিদানুসারে নানান অনুষ্ঠান পরিবেশনা জনমত গঠনে অত্যাবশ্যকীয় ক্ষেত্র এবং নির্ধারিত লক্ষ্যভ্রান্ত না হয়ে, উদ্দেশ্যের প্রতি অবিচলতা, আগামীর সাফল্যের পথকে সুগম করার সহায়ক হবে বলে আশা ব্যাক্ত করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও খাদী বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যসহ চ্যানেলের কার্যকর্তারা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...