ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির আন্দোলনকে প্রত্যাখ্যানের দাবি ত্রিপুরা টেট টিচার অ্যাসোসিয়েশনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন টেট টিচার সংগঠনের এক শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গত পরশু ১৪-১২-2021 রোজ মঙ্গলবার রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এক সম্মেলনে টেট শিক্ষকদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামকে সম্মান জানিয়ে আর অল্প দিনের মধ্যেই বিশেষ কিছু ঘোষণা করতে চলেছেন । এই ব্যাপারে ফাইল ইতিমধ্যে অর্থদত্তরে পাঠানো হয়েছে । তার জন্য অ্যাসোসিয়েশন রাজ্য শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারকে সর্বতোভাবে স্বাগত জানায় ও তার দ্রুত বাস্তবায়নের অপেক্ষায় রয়েছেন বলে জানান। তার পাশাপাশি শিক্ষক কর্মচারীদের অন্য একটি সংগঠন ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি ( এইচ বি . রোড ) আগামী ১৯ শে ডিসেম্বর , আগরতলা সিটি সেন্টারের সামনে ১০ দফা দাবিতে গণ অবস্থানের আহ্বান করেছেন তা আমরা ‘ ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই ধরনের ঘৃণা , নিম্ন করি মানসিকতার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি । সঙ্গে সঙ্গে রাজ্যের সমস্ত অংশের টেট শিক্ষকদের এই কর্মসূচির বিরোধিতা করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার অনুরোধ জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...