বাবা বিশ্বনাথ সবার, মা গঙ্গা সবার- নরেন্দ্র মোদি

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- নতুনরূপে সেজে উঠেছে কাশী বিশ্বনাথ মন্দির। আজ কাশী বিশ্বনাথ করিডর ও মন্দির কমপ্লেক্সে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন দেশবাসীর শান্তি ও সুস্বাস্থ্যের কামনায় মন্দিরে যজ্ঞের আয়োজন করেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন এক নতুন ইতিহাসের রচনা হল, আমার সৌভাগ্য আমি সেই তিথির সাক্ষী থাকতে পারছি। যেসব মন্দির লুপ্ত হয়ে গিয়েছিল, সেগুলিরও নতুন করে তৈরি করা হয়েছে। এখানে এলে অতীতের গৌরব অনুভব করা যাবে। বাবা বিশ্বনাথ সবার, মা গঙ্গা সবার। এখানে সবাই আসতে চাইতেন, কিন্তু রাস্তা সংকীর্ণ ছিল। এখন সোজা গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসা অনেক সহজ হবে। ৩ হাজার বর্গফুটের করিডর এখন ৫ লক্ষ বর্গফুটের করা হয়েছে। এখন মন্দির পরিসরে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী আসতে পারবেন’, বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...