সংযুক্ত কিষান মোর্চার রাজধানীতে বিজয় দিবস উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- উল্লেখ্য, দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলে বিগত একবছর ধরে। এই আবহে কয়েকদিন আগেই কৃষকদের তরফে আন্দোলন বন্ধের ইঙ্গিত মেলে। জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তাছাড়া খড় পোড়ানো ইস্যুতে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেবে কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে কেন্দ্র নাকি শর্ত রেখেছিল যে আগে আন্দোলন প্রত্যাহার করতে হবে তারপর মামলা প্রত্যাহার করা হবে। তবে এই বিষয়টি মেনে নেননি আন্দোলনরত কৃষকরা। এই নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা নেন আর তাতেই কৃষকদের জয় হয়। গোটা দেশের কৃষকরা আন্দোলনে হয়েছে সে উপলক্ষে সারাদেশে কৃষকরা শনিবার 11 ডিসেম্বর বিজয় দিবস পালন করেন তার থেকে বাদ যায়নি ত্রিপুরা রাজ্য সংযুক্ত কিষান মোর্চা পক্ষ থেকে শনিবার আগরতলার ছাত্র-যুব ভবনের সামনে থেকে কৃষক সংগ্রামের বিজয়ের রেলি বের করা হয় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক পবিত্র কর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সারাদেশে এই দিনটি বিজয় দিবস পালন করা হচ্ছ এবং আগরতলাতেও সংযুক্ত কিষান মোর্চা কৃষক ও শ্রমিকরা মিলে এই দিবসটি পালন করছে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...