জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শিক্ষামন্ত্রী রতন লাল নাথ ঘোষণা করেছেন রাজ্য সরকার বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করবে। সচিবালয়ে সংবাদিক সম্মেলনে রতন লাল নাথ ঘোষণা করেন মোট ৪১০ জন স্টাফ নার্স নিয়মিত বেতনে, ৭৫ জন ফিক্সড বেতনে, ৪২ জন হোমিওপ্যাথিতে ফার্মাসিস্ট, ২৫ জন আয়ুর্বেদিক, ৪১২ জন অ্যালোপ্যাথিক, ৩৯ জন ল্যাবরেটরি টেকনিশিয়ান।
রতন লাল নাথ আরও বলেন, রাজ্যে আইটিআই-এর অধীনে ৫ জন অধ্যক্ষ নিয়োগ করা হবে। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
রাজ্য মন্ত্রীসভার নিয়োগ সংক্রান্ত বিষয় ঘোষণা দেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ
Date:
