শহরের বেসরকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বাহিনী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে আবারো ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। জানা যায় বৃহস্পতিবার রাতে আগরতলা উত্তর গেট সংলগ্ন এলাকার ভেস্টিজ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের গোডাউনে ভয়াবহ অগ্নসংযোগ ঘটে।এদিন রাতে সাড়ে আটটা নাগাদ পথচারিরা আগুন দেখতে পেয়ে তৎক্ষনাৎ খবর দেয় দমকল কর্মীদের। ঘটনাস্থলে দমকলের ৪ টি ইঞ্জিন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দমকল কর্মীরা জানায়, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে দেখতে পায় ভেতরে প্রবেশ করার মতো কোনো ব্যবস্থা নেই। ভেতরের সমস্ত দরজা বন্ধ। দরজার তালা ভেঙ্গে দ্বিতল ভবনে দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা। তবে দমকল কর্মীরা জানায় ভেতরে কোনো রকম আগুন নেভানোর মতো প্রাথমিক ব্যবস্থা ছিল না। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। প্রশ্ন হচ্ছে শহরের সম্প্রতি একাধিক কমার্শিয়াল গোডাউনে আগুন লাগার পরেও সংশ্লিষ্ট দপ্তরে পক্ষ থেকে শহরের বহুতল কমার্শিয়াল গোডাউন ও ফ্ল্যাটগুলিতে আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থাটি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে না কেন। ফলে আগুন অতি কম সময়ে বিস্তার লাভ করছে। দপ্তরে নিষ্ক্রিয়তা শহরে এ ধরনের কমার্শিয়াল বিল্ডিং নির্মাণ করা হলে আগুন নেভানোর মতো ব্যবস্থা রাখা হয় না বলে অভিমত শহরবাসীর। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...