আগরতলা পুর নিগমের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলাররা উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর এক নং হলঘরে নবনির্বাচিত পৌর নিগমের ৫১জন কে শপথ বাক্য পাঠ করালেন পশ্চিম জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন। এই দিনের শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক ডক্টর মানিক সাহা,আই এ এস কিরনগৃত্যে,পৌরনিগমের প্রাক্তন মেয়র প্রফুল্ল জিৎ সিনহা, সহ আরো অন্যান্য আধিকারিকরা,।এই দিন শপথ বাক্য পাঠ করার সময় সমস্ত নব নির্বাচিত জনপ্রতিনিধিরা তারা শপথ করেন জনগণের স্বার্থে কাজ করবেন এবং আইনের নিয়ম মেনে কাজ করবেন বলে শপথ করেন তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্য-সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র ইন কাউন্সিলাররা জনগণের দ্বারা ন্যস্ত দায়িত্বের প্রতি যথার্থ সম্মাননা স্বরূপ উন্নত নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে আগরতলা পুর নিগম অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। পরমুখাপেক্ষি থাকার প্রবণতার বসবর্তী হওয়ার বদলে নির্বাচিত সদস্যগনের অতন্ত্র প্রহরীর মত নিজ নিজ দায়িত্বে নাগরিক সমস্যার নির্মূলীকরণে নিরন্তর প্রয়াস, অত্যাধুনিক পরিষেবা ও স্মার্ট সিটি রূপে আগরতলাকে সাজিয়ে তুলার পথে গতি সঞ্চারিত করবে। অত্যাধুনিক নগর পরিষেবা ও সার্বিক বিকাশের ক্ষেত্রে আন্তরিক থাকবে রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...