Connect with us

Uncategorized

দফায় দফায় দু-বার পাতালের TPF সর্মথকরা অবরোধে বসে তেলিয়ামুড়ায়

Published

on

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধিঃ- তেলিয়ামুড়া প্রতিনিধি : পাতাল কন্যা জমাতিয়ার ডাকা সোমবার রাজ্য বনধকে সফল করতে বড়মুড়া পাহাড়ে ১২ ঘন্টা বনধের সমর্থনে TPF দলের কর্মী সমর্থকরা ।।
দুজন TSR হত্যাকান্ডে জরিত প্রকৃত দোষিদের কঠোর শাস্তির দাবী সহ আর‌ও কিছু দাবি নিয়ে ১২ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়ে ছিল পাতালের TPF। যদিও সেই ধমঘটের তেমন প্রভাব পরেনি তেলিয়ামুড়ায় মহকুমায়। সকাল বেলায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ ছিল, যদিও পরবর্তীকালে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়ে যায়। সোমবার সকালে তেলিয়ামুড়া ত্রিশাবাড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় এবং বড়োমুড়া স্থিত সালকাকামী এলাকায় টি.পি.এফ দলের বেশ কিছু কর্মীসমর্থকরা পথ অবরোধে সামিল হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া সহ বিশাল টিএসআর ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। আবারো দুপুর প্রায় বারোটা নাগাদ TPF দলের কর্মী সমর্থকরা তৃষা বাড়ি এলাকায় সড়ক অবরোধে বসে। পরবর্তীতে পুলিশ TPF কর্মী-সমর্থকদের আটক করে তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্র নিয়ে আসে এবং সংবাদ সূত্রে খবর এখন পর্যন্ত প্রায় ৯০ জনের মতো TPF কর্মী-সমর্থকদের পুলিশ আটক করে চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে রেখেছে ।