Connect with us

Uncategorized

রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ব্যক্তিজীবন সুনিশ্চিতিকরণের দ্বারা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে- মুখ্যমন্ত্রী

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার ধর্মনগরে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিম সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত ব্যক্তিজীবন সুনিশ্চিতিকরণের দ্বারা নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে রাজ্যে। বঙ্গে যে শাসক দলের দ্বারা বিজেপির লক্ষাধিক কার্যকর্তা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, অনেককে প্রাণ দিতে হয়েছে, সেই রাজনৈতিক দল ত্রিপুরায় এসে গণতন্ত্রের কথা বলছে বলে। তাছাড়া তিনি এদিন ধর্মনগরের মানুষের উৎসাহ ও উদ্দীপনা দেখে আসন্ন পুর নির্বাচনে এখানে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন তা নিশ্চিত বলে অভিমত ব্যক্ত করেন।