গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি, এখনও নিজেকে একজন সাধারণ কার্যকর্তা মনে করি- বিপ্লব কুমার দেব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমবাসা নগর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সন্ত্রাসবাদী সংগঠনের মদতদাতা রাজনৈতিক স্বার্থান্বেষীরা পুনরায় রাজ্যের শান্তি বিনষ্ট করতে সক্রিয় হয়েছে। ঘরের শত্রু বিভীষণ ও জয়চাঁদের ন্যায় ব্যক্তিদের কারণেই ত্রিপুরায় দীর্ঘদিন পরিবর্তন সম্ভবপর হয়নি। আপনাদের দ্বারা ন্যস্ত এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পাশাপাশি, এখনও নিজেকে একজন সাধারণ কার্যকর্তা হিসেবে মনে করি। রাজ্যের সার্বিক বিকাশের নিরীখে গণতান্ত্রিক উপায়ে আমবাসা পুর পরিষদ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পক্ষে আপনাদের সুচিন্তিত মতাধিকারই হবে বিদ্বেষ ও অশান্তি তৈরির রাজনৈতিক কারবারীদের জন্য মোক্ষম জবাব। আমবাসার সার্বিক বিকাশ ও অত্যাধুনিক পরিষেবা প্রদানের লক্ষ্যে গুচ্ছ পরিকল্পনা সফল বাস্তবায়িত হচ্ছে বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...