আসন্ন নির্বাচনে শাসক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান নিয়ে রাস্তায় নামলেন শ্রমজীবী অংশের মনুষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পৌরনিগম নির্বাচন কে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে এক সুবিশাল মিছিল বের করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর সামনে থেকে রাজ্যের শ্রমজীবী অংশের মনুষ এর উদ্যোগে।রাজ্যের বর্তমান সরকার যেভাবে জনগণের উন্নয়নের নিরিখে কাজ করছে এবং গরীব মধ্যবিত্ত ও শ্রমজীবী অংশের মানুষের পাশে প্রতিনিয়ত থাকছে তাতে করে রাজ্যের এই সরকার জনগণের জন্য কাজ করছে তাই এই সরকারের কাজকে সম্মান জানান রাজ্যের শ্রমজীবি অংশের জনগন। শুক্রবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে সুবিশাল মিছিলের মধ্যে দিয়ে পৌরনিগম এর সমস্ত বি জে পি প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান নিয়ে আগরতলার রাজপথ ঘুরে।পৌরনিগম নির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করলে পরে পৌরনিগম এলাকার জনগনের যে পরিষেবা তা সঠিক ভাবে পয়ে যাবেন তার সাথে সাথে শ্রমজীবি অংশের বিভিন্ন সামাজিক ভাতা,জনগনের যেই প্রত্যাশা তা পূরন করবেন বলে জানান শ্রমজীবি অংশের চেয়ারম্যান বিল্পব কর বাইট। পৌরনিগম নির্বাচনের আগ মুহূর্তে আগরতলার রাজপথে শ্রমজীবী জনগণের উদ্যোগে যেই সুবিশাল মিছিল বের করা হয় তা নজর কাঁড়ার মতো।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...