বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণের প্রতিবাদ মিছিলে মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে নিজেদের ছাপ ফেলতে উঠে পড়ে লেগেছে জোড়া ঘাসফুল তৃনমুল। আর এই নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসের বাতাবরন তৈরী করার ছক কষছে তৃনমুল, তারই জেরে গতকাল তৃনমুল আশ্রিত বিরোধী দল সিপিআইএমের দুস্কৃতিদের দ্বারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর বর্বরোচিত আক্রমন এবং প্রানঘাতি হামলা সংঘটিত হয়। রাজ্যের বিরোধী দল সিপিআইএম জনগনের দ্বারা বহিস্কৃত হয়ে বহিরাগতদের আশ্রয় নিয়ে রাজ্যে সন্ত্রাস চালাতে চাইছে কেননা রাজ্য সরকারের উন্নয়নমুলক কাজ তাদের সহ্য হচ্ছে না। তাই রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করে বর্তমান রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধীরা। তারই প্রতিবাদে আজ তেলিয়ামুড়া বাজারে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কার্যকর্তাদের নিয়ে এক সুবিশাল বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়িকা কল্যানী রায় এবং বিধায়ক পিনাকী চৌধুরীসহ অন্যান্যরা।

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...