হিমানীর প্রচারে ঝড় তুললেন সাংসদ রেবতী ত্রিপুরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৯নং বনমালিপুর এর অন্তর্গত, জনজাতি সংরক্ষিত আসন ২২নং ওয়ার্ডে, আগরতলা পৌরনিগমের বিজেপি প্রার্থী হিমানী দেববর্মার সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশগ্রহণ করেন সাংসদ তথা জনজাতি মোর্চার প্রদেশ সভাপতি রেবতী ত্রিপুরা। মঙ্গলবার বনমালী পুর এলাকায় বাড়ি বাড়ি প্রচার গিয়ে যেরকম সাড়া পাচ্ছেন তাতে বুঝে গিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী হিমানি দেববর্মা পৌর নির্বাচনের জয়লাভ করবেন। সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা বলেন ঈমানী দেববর্মা বিগত 10 বছর ধরে পৌরনিগমের কাজ করে আসছেন তার পাশাপাশি তিনি সমাজ সেবায় নিয়োজিত যার কারণে এলাকার জনগণ প্রতিনিয়ত আমাকে ভালোবাসেন তাই নির্বাচনে জয় নিয়ে কোন দ্বিধা বোধ নেই তিনি আরো বলেন বিগত বাম আমলে পৌরনিগমের অবস্থা খুবই খারাপ ছিল উন্নয়নের ছিটেফোঁটা পড়েনি তাই বর্তমান রাজ্য সরকার যেভাবে কাজ করছি তাতে করে পৌরনিগমের নির্বাচনের জয় লাভ করলে পরে আরো বেশি কাজ করতে পারবে বলে জানান সাংসদ রেবতী ত্রিপুরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...