উন্নয়নের ধারাকে বেগবান করতে ৭৯৫ পরিবারের ২৩৫৭ জন ভোটার বিজেপিতে যোগদান

Date:

জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি:- কৈলাসহর আর.কে.আই মাঠে ভারতীয় জনতা পার্টির উন্নয়ন যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয় , এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে বিভিন্ন দল থেকে ৭৯৫ পরিবারের ২৩৫৭ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন স্বর্ণ যুগের স্বপ্ন বিলি করে যারা ঋণের বোঝা আমাদের ঘাড়ে চাপিয়ে গেছেন, যারা কয়েক দশকেও নূন্যতম পানীয় জল পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারেন নি, তারাই আবার রাজ্যে সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে শান্তির পরিবেশকে বিঘ্নিত করার প্রয়াস করছেন। ভিন রাজ্য থেকে অন্য একটি দলের নেতারা পালা করে ত্রিপুরায় এসে এই কায়দায় বিশেষ অংশের লোকদের চিহ্নিত করে ধর্মীয় বিভেদ তৈরীর প্রয়াসে লিপ্ত হয়েছে। যারা উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, সেই রাজ্যে কোভিড টিকাকরণ নিয়ে মারপিট হচ্ছে। উন্নয়নের নিরিখে ত্রিপুরা অনেকাংশেই সেই রাজ্য থেকে এগিয়ে। আজকের এই কর্মসূচিতে এত সংখ্যায় উপস্থিত জনতা শপথ নিলেন, এই রাজ্যে কোনো ধরনের বিভ্রান্তি বা রাজনৈতিক ষড়যন্ত্রকে তারা সফল হতে দেবেন না। সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়নের দিশায় আমরা এগিয়ে চলেছি। ভোটব্যাঙ্ক পলিটিক্স ত্রিপুরায় সফল হবেনা বলে অভিমত ব্যাক্ত করেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...